1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:01 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

আজকের এই দিনে ১৭ বছরের যুদ্ধের অবসান ঘটেছিল – খোকন তালুকদার

Reporter Name
  • Update Time : Tuesday, August 5, 2025,
  • 229 Time View

 

মাদারীপুর প্রতিনিধিঃ
মোঃ বেলায়েত হোসেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন আজকের এই দিনে ১৭ বছরের যুদ্ধের অবসান ঘটেছিল, ফ্যাসিস্ট পালায়নের মাধ্যমে যুদ্ধের অবসান হয়েছিল। এই সময় আমরা শাহবাগে অবস্থান করছিলাম বিভিন্নভাবে আমাদের কাছে খবর আসছিল সেনাপ্রধান যখন বার্তা দিলেন তখন আমরা ছাত্র জনতা বুজে গেলাম এই সরকার আর নেই। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন শহীদদের পরিবারদের সামনে যখন তারেক রহমান বক্তব্য দিচ্ছিলেন গতকাল আমাদের যারা সহযোদ্ধারা ছিলেন সবার চোখে পানি চলে আসে, কারণ এই শহীদদের দায়িত্ব একমাত্র তারেক রহমানকে নিতে হবে, কারণ সেই জানে বাপ হারানোর ব্যথা কি। সে যখন আট দশ বছরের শিশু ছিল সে যখন ক্লাস ফোরের ছাত্র ছিল তখন তার বাবাকে হত্যা করা হয়েছে। এই জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অভিভাবক হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে চাই, তারেক রহমান বাংলাদেশে আসবে বাংলাদেশের দায়িত্ব নিবে এই শহীদ পরিবারের দায়িত্ব নিবে আমাদের অভিভাবক হয়ে বাংলাদেশের একটি ছাতার ন্যায়ে বাংলাদেশকে ধরে রাখবে এটাই আমরা আশা করি।

এ সময় কালকিনি উপজেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাহবুব মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। এছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর প্রতিনিধি
মোঃ বেলায়েত হোসেন।
০৫-০৮-২৫ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট