1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 6:09 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

বিমানবন্দরে কাস্টমসের অভিযানে ৭০টি স্বর্ণের বার উদ্ধার।যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

Reporter Name
  • Update Time : Thursday, August 7, 2025,
  • 159 Time View

 

সোহেল রানা স্টাফ রিপোর্টার :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বড় ধরনের স্বর্ণ চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে ঢাকা কাস্টমস হাউস। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেনের সরবরাহকৃত গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট জানায়, দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর BG 326-এর কার্গো অংশে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়। অভিযানে সেখান থেকেই কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য মূল‍্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি সুসংগঠিত আন্তর্জাতিক চোরাচালান চক্রের কাজ। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে কাস্টমস গোয়েন্দা দল।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, “আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরকে ব্যবহার করে যারা রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, চোরাচালান রোধে বিমানবন্দরের সব ইউনিটে নজরদারি বাড়ানো হয়েছে। স্ক্যানিং ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম আরও আধুনিক প্রযুক্তিনির্ভর করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রায়ই বিদেশফেরত যাত্রী বা কার্গো অংশ ব্যবহার করে স্বর্ণ আনার চেষ্টা করছে চোরাচালান চক্র। এ ধরনের ঘটনায় কাস্টমস হাউসের সাফল্য ধাপে ধাপে তাদের তৎপরতার প্রমাণ দিচ্ছে।

এ ঘটনায় একটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট