1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 4:03 pm
Title :
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

পটুয়াখালীর  চালিতাবুনিয়া ইউনিয়নে নদী ভাঙন রোধে ইউনিয়নবাসীর মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Sunday, August 10, 2025,
  • 207 Time View

 

 

মোঃ গোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর বিচ্ছন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন। নদীবেষ্টিত এ ইউনিয়নের ভয়াল আগুনমুখা নদীর ভাঙন রোধে জরুরি সরকারি উদ্যোগ গ্রহণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার  দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাহাউদ্দিন হাওলাদার, চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হাওলাদার, রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যাপক মিজানুর রহমান নান্নু, চালিতাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিহাদ গাজী, মোঃ ইকবাল প্রমুখ।

মানববন্ধনে এলাকার স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া আগুনমুখা নদীর তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বহু বসতবাড়ি, ফসলি জমি, স্কুল-মাদ্রাসা ও উপাসনালয়। প্রতিদিনই নদী গিলে খাচ্ছে মানুষের শত বছরের স্থাপনা  ও বাড়িঘর, জমি-জমা, ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু এত বড় বিপর্যয়ের মুখেও এখনো সরকারের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি, যা স্থানীয়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। তাই দ্রুত ভয়াল নদী ভাঙন রোধে জরুরি সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট