1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 9:16 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

গাজীপুরে সাংবাদিক হত্যা: মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

Reporter Name
  • Update Time : Sunday, August 10, 2025,
  • 246 Time View

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ আগস্ট ২০২৫) বিকেল ৪টা ৫১ মিনিটে মুরাদনগর উপজেলা মেইন ফটকে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক আজিজুর রহমান রনি, সাংবাদিক এম কে আই জাবেদ, সাংবাদিক রায়হান চৌধুরী, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক রুহুল আমি ভূইয়া, সাংবাদিক সাজ্জাদ হোসেন ও সাংবাদিক খোরশেদ আলম।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা। দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। একইসাথে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুল হক, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক সাখাওয়াত হোসেন তুহিন, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক শামিম আহমেদ, সাংবাদিক ইউনুস মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক মাসুম মিয়াজি, ময়নাল হোসেন, উমর ফারুক ও মোঃ ময়নাল হোসেন।

সাম্প্রতিক সময়ে দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য ও তথ্য জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু বারবার হামলা, মামলা ও হত্যার শিকার হয়ে তারা পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকির মুখে পড়ছেন। তারা সতর্ক করে বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসঙ্কেত।

তারিখ ১০/০৮/২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট