1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 4:27 pm
Title :
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

জিপ বাংলাদেশে হোসেন খালেদের নেতৃত্বের সাফল্য উদযাপন

Reporter Name
  • Update Time : Monday, August 11, 2025,
  • 377 Time View

 

স্টাফ রিপোর্টার সোহেল রানা

জিপ বাংলাদেশে হোসেন খালেদের নেতৃত্বের সাফল্য উদযা
জিপ বাংলাদেশ – টলেডো মোটরস লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব হোসেন খালেদের সিটি ব্যাংক পিএলসি-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাফল্য উদযাপন করেছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর উত্তরাতে ঢাকার জিপ এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের পরিচালকবৃন্দ, সিটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, জিপ কমিউনিটির সদস্য, অটোমোবাইলপ্রেমী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এটি শুধু একটি অর্জন নয়, বরং নেতৃত্বের এক অনন্য মাইলফলক যা প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ এমডি হোসেন খালেদ বর্তমানে সিটি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য। তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সূত্র মতে, তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

তার পিতা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সিটি ব্যাংকের একজন অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক এবং চার মেয়াদে চেয়ারম্যান ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট