1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 2:43 pm
Title :
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Tuesday, August 12, 2025,
  • 150 Time View

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ঢাকা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নৃশংসভাবে নির্যাতন করে হত্যাচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ) সকাল ১০টায় উলিপুর মসজিদুল হুদা মোড়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাংবাদিক সৌরভের উপর হত্যাচেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, সহ-সভাপতি আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাইমিনুল ইসলাম, কার্যকরী সদস্য শাহজাহান খন্দকার, দপ্তর সম্পাদক মিথেন রায়, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার খোরশেদ আলম, সদস্য নূর মোহাম্মদ রোকন, সদস্য সোহেল রানা, এনটিভির (উলিপুর ও চিলমারী) প্রতিনিধি তানভীরুল ইসলাম, এবং স্টার নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জুবায়ের জিহাদি।

অংশগ্রহণকারীরা একযোগে বলেন, দেশের যেকোন প্রান্তে সাংবাদিকদের উপর হামলা মানে পুরো গণমাধ্যমের উপর হামলা। তাই ন্যাক্কারজনক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট