1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 2:36 pm
Title :
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

পাঠাকাটা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন শেরপুরের জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : Tuesday, August 12, 2025,
  • 252 Time View

 

হেলাল উদ্দিন বাবু
নকলা (শেরপুর) প্রতিনিধি:
ভূমি সেবা প্রদানের মানোন্নয়ন, ডিজিটালাইজেশন ও জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। ১১ই আগস্ট ( সোমবার) সকালে তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি উপস্থিত জনগণের কাছ থেকে তাদের ভোগান্তি, সেবা প্রাপ্তিতে সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত শোনেন। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সমস্যাগুলোর সমাধান এবং দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা প্রদানের নির্দেশনা দেন।

তিনি ভূমি অফিসে চলমান সেবা ডিজিটালাইজেশন প্রক্রিয়া, রেকর্ড সংরক্ষণের আধুনিক পদ্ধতি, ভূমি সেবা প্রদানের মানোন্নয়ন এবং অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় জেলা প্রশাসক সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।

জানা যায়, সরকারের ‘ডিজিটাল ভূমি সেবা’ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর ও সহজলভ্য করতে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবেই জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত পরিদর্শন করছেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট