1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 10:41 am
Title :
গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমান ভেজাল ও নকল কসমেটিকস ধ্বংস

Reporter Name
  • Update Time : Monday, August 18, 2025,
  • 119 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ও ভেজাল কসমেটিকস জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানা মালিককে ১ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও শ্রীনগর উপজেলা প্রশাসন শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম খানের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পের মেজর ইহসানের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের(৩৫) দুটি টিনশেট বিল্ডিং থেকে ২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫শ বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২শ বোতল কিউট গ্লিসারিন, ৮শ জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২শ হোয়াইট বিউটি ক্রিম, ৭শ লেমন ফ্রেশ স্প্রে, ৬শ ৫০ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪শ পিচ গৌড়ি ক্রিম, ৮শ পিচ লতা হারবাল ক্রিম, ৪শ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩শ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, আড়াইশ পিচ নুর পাকিস্থানী ক্রিম,এলিজাবেথ ক্রিম, ১হাজার ২শ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট সুগন্ধি ক্যামিকেল, ৪শ ৫০ বোতল হেক্সিসোল, ২শ পিচ তিব্বত পমেট ক্রিম,২ হাজার ৮৮ পিচ কাশ্মীর মেহেদী, ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডম সহ ২৪ টি বিভিন্ন প্রকারের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম, ড্রাম ভর্তি ৭শ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার পিচ বিভিন্ন পণ্যের খালি বোতল, বিভিন্ন পন্যের খালি প্যাকেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা বলে জানাগেছে। পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানা মালিক ইয়াসিনকে ১ মাসের কারাদন্ড কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। ইয়াসিনের বাড়ি লালমনির হাটের সদর উপজেলার মোগল হাট এলাকায়। তার বাবার নাম আব্দুল করিম। সে প্রায় ১৫ বছর ধরে ওই এলাকায় ভাড়া থাকেন।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সোহেল বলেন, অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল কসমেটিক জব্দ ও ধ্বংস করা হয়েছে। একজনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট