1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:37 am
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত-

Reporter Name
  • Update Time : Monday, August 18, 2025,
  • 135 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন,, বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও পুষ্টির ভারসাম্য রক্ষায় মৎস্য খাতের অবদান অপরিসীম। “মাছে ভাতে বাঙালি”—এই চিরন্তন ঐতিহ্য ধরে রাখতে হলে মৎস্যসম্পদ রক্ষা, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা, কারেন্ট জাল ,চায়না দোয়ার ব্যবহার বন্ধ করা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষের প্রতি গুরুত্ব দিতে হবে।

এ সময় আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে মৎস্য খাতে বিপ্লব ঘটছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহূরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন— বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, বেলকুচি থানার এসআই সবুজ আহমেদ, ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী, আনসার ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি।

অনুষ্ঠানে একজন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সূচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট