1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 9:04 am
Title :
গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

Reporter Name
  • Update Time : Tuesday, August 19, 2025,
  • 196 Time View

 

বুলবুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার : পাবনার আর-আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

সোমবার ১৮ আগস্ট দিবাগতরাতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

জানতে চাইলে পুলিশ জানান , গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গান পাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকায়।

পুলিশ আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে পুলিশের ধারণা এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। যা পরবর্তী তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয় আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
ময়েজ বাহিনী দীর্ঘ দিন যাবত ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল দীর্ঘ দিন।

এলাকার স্থানীয়রা জানান, দুর্গম চরাঞ্চলের
চতরা বিলের দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
পুলিশের অভিযানে এখন তারা নিরাপদ বোধ করবে।

এ বিষয়ে পুলিশ আরও জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযান এখনও চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট