1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:42 am
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ,পটুয়াখালী পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।

Reporter Name
  • Update Time : Tuesday, August 19, 2025,
  • 147 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে পটুয়াখালী জেলা সহ উপকূলীয় উপজেলা গুলোর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

গত দুই দিন ধরে জেলা সহ উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। নিম্নচাপটি আজ মঙ্গলবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থান করছিলো। এটি আগামীকাল সকাল বুধবার নাগাদ দক্ষিন ওড়িষ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সকল মাছধরা ট্রলারের বেশীরভাগই নিরাপদে আশ্রয় নিয়েছে। বাকিরা উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট