1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:39 am
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টানা চারদিনের বিরামহীন বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে শতশত শ্রমজীবি মানুষ।

Reporter Name
  • Update Time : Saturday, August 23, 2025,
  • 188 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে টানা চারদিনের বিরামহীন ভারী বর্ষনে জেলা শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পানিতে টইটুম্বুর হয়ে গেছে খাল,বিল,নদী-নালা।

শ্রমজীবি এসব মানুষদের অধিকাংশই রিক্সা, ভ্যান চালকের পাশাপাশি ক্ষেতে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এসব শ্রমিকদের প্রতিদিনের উপার্জনে মূলত তাদের সংসার চালাতে হয়। অতিবৃষ্টিতে মানুষ যেমন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না, তেমনি শ্রমিকরাও কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছে। অপরদিকে, যে সকল শ্রমিকরা কাজে এসেছে, তারাও কাঙ্খিত যাত্রী কিংবা অন্য কাজ না পেয়ে বাড়ী ফিরে গেছে।

এ ব্যাপারে মো.সেলিম নামে এক রিক্সাচালক বলেন’ বুধ এবং বৃহস্পতিবার রিক্সাচালিয়ে যে টাকা পেয়েছি তা মালিকের ভাড়ার পয়সাও হয় নাই। শুক্র,শনিবার বাড়ীতেই বেকার বসে আছি।
অপর এক রিক্সাচালক মো.বারেক বলেন’ এ রকম বৃষ্টি জীবনে এই প্রথম দেখলাম, চারদিনের এ বৃষ্টিতে তার ৪,শ টাকাও ইনকাম হয়নি। অথচ, তার চার সদস্য’র সংসারে প্রতিদিন কমপক্ষে ৪’শ টাকা খরচ আছে।

ভ্যান চালক জাকির বলেন’ খোলা ভ্যানে যখন যা পাই,তাই সরবরাহ করি। চারদিন টানা বৃষ্টির কারনে কোন কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছি বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, টানা চারদিনের বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যে’র দেখা মেলেনি।
অপরদিকে,খাল,বিল, নদী-নালা পানিতে টইটুম্বুর থাকায় কৃষকের রোপা আমন চাষাবাদে বিঘ্ন’র সৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজির ক্ষেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট