1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 2:12 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

রূপসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Saturday, August 23, 2025,
  • 347 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা-৪ আসনের ( রূপসা-তেরোখাদা দিঘলিয়া) নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।
উপজেলার সামন্তসেনা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে গতকাল ২২-শে আগস্ট শুক্রবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত খুলনা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন পি-আর পদ্ধতি নিয়ে কে অনঢ় থাকলো বা কে থাকলো না সেটি কোন বিষয় না । আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি।এই নির্বাচনে আমাদের দাবি মানতে হবে, মানবেন কি মানবেন না এ চর্চা থাকতে হবে ।কেয়ারটেকার সরকারও এক সময় আমাদের দাবি ছিল কেয়ারটেকার সরকার ফ্যাসিস্ট স্বৈরাচার পলাতক সাবেক সরকার বাতিল করেছিল, আমরা আদালতের মাধ্যমে সেটিকে পুনরুদ্ধার করেছি।
তিনি আরো বলেন এখনকার বাস্তবতায় আমরা আগামী সংসদ নির্বাচনে পি-আর পদ্ধতি দাবি করছি। পি-আর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের অংশ হিসেবে দল থেকে মেধাবীরা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
খুলনা ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মুন্সী মিজানুর রহমান, জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য স.ম এনামুল হক, রূপসা উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম।
অনুষ্ঠানে রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার রেজাউল কবির খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সেক্রেটারি নাজিমউদ্দিন,
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সত্যের স্বাক্ষ্য শিল্প গোষ্ঠীর সদস্যবৃন্দ।
এ সময় আর-ও উপস্থিত ছিলেন আইচগাতি ইউনিয়ন আমির মাওলানা হেকমত আলী, শ্রীফলতলা ইউনিয়ন আমির মোল্লা সেলিম আজাদ,
নৈহাটি ইউনিয়ন আমির মুফতি মাওলানা মহিউদ্দিন, টিএসবি ইউনিয়ন আমির অধ্যাপক আসাদুজ্জামান,
ঘাটভোগ ইউনিয়ন সভাপতি নাসিম সরদার, ইউনিয়ন সেক্রেটারি যথাক্রমে মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা গোলাম রসুল, মোঃ আলামিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট