1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 2:04 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে The Pen Garden জার্নাল লঞ্চিং ও পোস্টার প্রেজেন্টেশন উৎসব

Reporter Name
  • Update Time : Monday, August 25, 2025,
  • 259 Time View

 

বিশেষ প্রতিনিধি : রাকিবুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন ডেল-৪৪ ব্যাচের উদ্দ্যোগে আয়োজিত The Pen Garden জার্নাল লঞ্চিং ও পোস্টার প্রেজেন্টেশন উৎসব। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের গবেষণা, সাহিত্যচর্চা ও একাডেমিক উৎকর্ষের দৃষ্টান্ত তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সৈয়দ জাসিম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোলায়মান চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

অ্যাসোসিয়েট প্রফেসর মো. রফিকুল ইসলাম
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান ও ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান শাদাত জামান খান
ডিরেক্টর অব স্টুডেন্টস ওয়েলফেয়ার আব্দুর রহিম
অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত চৌধুরী
অ্যাসোসিয়েট প্রফেসর গাজী শাহাদাত হোসেন
অ্যাসোসিয়েট প্রফেসর ফাউজুল কবির
লেকচারার মো. মাহাদি রহমান নিকাশ

গণ্যমান্য অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, The Pen Garden কেবল একটি জার্নাল নয়; বরং এটি শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতা, গবেষণা এবং সাহিত্যচর্চার এক নতুন দিগন্ত, যা তাদের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের উপস্থাপিত পোস্টার প্রদর্শন করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টা ও উপস্থাপনা দেখে মুগ্ধ হন এবং তাদের একাডেমিক নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট