1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 2:04 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

গাজীপুরে তুহিন হত্যা মামলায়  ৮ জনের বিরুদ্ধে চার্জশিট।

Reporter Name
  • Update Time : Monday, August 25, 2025,
  • 210 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ রবিউল হাসান।

তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের পর হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে ৮ আসামির বিরুদ্ধে।

তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন, প্রধান আসামি কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, রফিকুল ইসলাম, আল আমিন, সুমন, ফয়সাল, শাহজালাল ও শামীম হোসেন।

ডিসি রবিউল হাসান জানান, পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে।

সাংবাদিক আসাদুজ্জামান  তুহিন হত্যা মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

এ সময় সংবাদ  ব্রিফিংয়ে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন  তুহিনের পরিবার ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক।

উল্লেখ্য গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। চাঞ্চল্যকর  এ হত্যাকাণ্ডে সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট