1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 2:19 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

টঙ্গীতে তুরাগ নদীর উপরে সেতু নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : Monday, August 25, 2025,
  • 192 Time View

মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
তুরাগ নদীর উপরে ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে দশটা থেকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল সহকারে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ও টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে তারা ওই মহাসড়কটি অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে বেলা ১১ টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা আধা ঘন্টার মতো ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে তাদের বুঝিয়ে মহাসড় থেকে সরিয়ে দেওয়া হয়।
টঙ্গী বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, টঙ্গী বাজার এবং আব্দুল্লাহপুর উত্তরার মধ্যে সংযোগকারী বেইলী ব্রিজ নড়বড়ে হয়ে গিয়েছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া নিচ দিয়ে কোন যানবাহন চলাচল না করায় টঙ্গী বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তুরাগ নদীর উপরে একটি স্থায়ী ব্রিজ খুব জরুরী হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট