1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 12:15 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

উলিপুরে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, August 27, 2025,
  • 264 Time View

 

সোহেল রানা, উলিপুর প্রতিনিধি।।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খাদ্যবান্ধব ও ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এ লটারির আয়োজন করা হয়।

লটারির সঞ্চালনা করেন কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আহাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা মিজবাহুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও লটারিতে অংশগ্রহণকারী আবেদনকারীরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এখানে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য আবেদন জমা পড়ে ৩৫৭ টি। এর মধ্যে বাতিল হয় ৫৯ টি ও স্বেচ্ছায় প্রত্যাহার করেন একজন। পরবর্তীতে ২৯৭ জনের মধ্যে লটারি করে ৫৫ জন নির্বাচিত হন।

অন্যদিকে, ওএমএস ডিলার নিয়োগের জন্য মোট ৩৯টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১৫টি আবেদন বাতিল হয় এবং একজন আবেদনকারী স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করেন। পরবর্তীতে ২৩ জন প্রার্থীর মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ছয়জনকে ওএমএস ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

এর মাধ্যমে লটারির স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নির্বাচন হওয়ায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন এবং খুশি হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট