1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:25 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

বুড়িচংয়ে ১২ ফুট লম্বা অজগর সাপ আটক, বস্তাবন্দী করে বাড়িতে নিয়ে গেল যুবক,পরে বনে অবমুক্ত করন করা হয় ।

Reporter Name
  • Update Time : Thursday, August 28, 2025,
  • 138 Time View

মোঃ রেজাউল করিম
(ব্যুরো চীফ কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং উপজেলার মীরপুর এলাকা থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় যুবক আলাউদ্দিন বস্তাবন্দী করে সাপটি নিজ বাড়িতে নিয়ে যায়।

বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ছয়গ্রাম বাজারের হোমিও ডাক্তার মোস্তফা জামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে যুবক আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে সেটি ধরে ফেলে। অনেকে তাকে সাপটি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। সম্ভবত এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। আমি চাই সাপটি আবার বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।

বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল বলেন, আমি রাতে অজগর সাপটির বিষয় শুনেছি। সকালে সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হবে।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন রাতে অজগর সাপ আটককের খবর শুনেছি। বৃহস্পতিবার সকাল ৯ টায় ওই গ্রামের যুবক আলা উদ্দিনের নিয়ন্ত্রণ থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ উপজেলার কালি কৃষ্ণনগর বন বিটে অজগর সাপটি আমরা অবমুক্ত করে দেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট