1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 6:26 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

ব্রাহ্মণপাড়ায় সরকারি খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Thursday, August 28, 2025,
  • 152 Time View

 

মোঃ রেজাউল করিম ( ব্যুরোচীফ কুমিল্লা)

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি খাল দখল করে পুকুর ও ঘর নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। বুধবার ২৭ আগস্ট বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুমিল্লা-মিরপুর সড়কের পাশের শতবর্ষী খালের উপর বাঁধ নির্মাণ করে মাছ চাষ ও মাটি ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কৃষকরা জমিতে ফসল উৎপাদনে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।

প্রবাসী রুহুল আমিন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেন, “খাল দখলের পাশাপাশি আমার ক্রয়কৃত জমিও তারা জোরপূর্বক দখল করে নিয়েছে।”

ষাইটশালা গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান, বহু বছর ধরে এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে আসছিল, যা এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু খাল দখল হয়ে যাওয়ায় কৃষকরা এখন পানির অভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা দ্রুত খাল উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, “আমি অভিযোগ পাওয়ার পরই সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দিয়েছি। তিনি সার্ভেয়ার নিয়ে জায়গাটি পরিমাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।” খাল রক্ষায় সচেতন এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট