1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 6:22 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বুড়িচংয়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : Saturday, August 30, 2025,
  • 195 Time View

 

মোঃ রেজাউল করিম (ব্যুরো চীফ কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল (৩০) বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে অভিযুক্ত ইব্রাহিম খলিল মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ার পর দুই ছাত্রকে অফিস কক্ষে ডেকে নেয়। প্রথমে শরীর মালিশ করার কথা বলে ডাকা হলেও পরে তাদের জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের কাছে জানালে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশের দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহিদউল্লাহ প্রধান ও এসআই সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে ইব্রাহিম খলিলকে আটক করে থানায় নিয়ে আসে।

আসামি মো. ইব্রাহিম খলিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। তিনি উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ইব্রাহিম খলিলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনি বর্তমানে জামিনে ছিলেন।

এ ঘটনার পর মাদ্রাসার আবাসিক সব শিক্ষার্থীকে তাদের পরিবার নিয়ে গেছে। তবে মাদ্রাসার অন্যান্য শিক্ষক এখনও সেখানে অবস্থান করছেন। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন,অভিযুক্ত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা ছিল। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট