1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 6:25 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া জেলা আ’লীগ নেতার বিরুদ্ধে দুদকের চার্জশীট দাখিল

Reporter Name
  • Update Time : Saturday, August 30, 2025,
  • 201 Time View

মোঃ আসাদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি।

৩ কোটি ৫৫ লক্ষাধিক টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, জেলা আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আছাদুর রহমান দুলুর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের পুত্র, গ্রাম ফুলদিঘী বর্তমানে তিনি আত্মগোপনে আছেন।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মোঃ তারিকুল ইসলাম বাদী হয়ে, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ও সাবেক জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম আসাদুর রহমান দুলুকে আসামী করে এই মামলা দায়ের করেন। গত বুধবার দুনীতি দমন কশিনের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, অভিযোগপত্রটি দাখিল করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আসামী একেএম আসাদুর রহমান দুলুকে সম্পদ বিবরনী দাখিলের জন্য আদেশ জারী করা হয়। গত ২০২০ ইং সালের (৫ মার্চ) নিজে স্বাক্ষর করে ওই আদেশ গ্রহণ করেন। পরে তিনি ওই বছরের (২৫ জুন) তার স্বাক্ষর করা দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরনী দাখিল করেন। এ কে এম আসাদুর রহমান দুলু তার দাখিলকৃত সম্পদ বিবরনীতে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকা মুল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন।
দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি তদন্ত শেষে আসামী এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে তথ্য গোপনসহ জ্ঞাত আয় বহির্ভুত ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে এই অভিযোগপত্র দাখিল করা হয়। দুদকের মামলা ছারাও জুলাই বিপ্লবেরও একাধিক হত্যা মামলা রয়েছে তার নামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট