1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দূর্নীতির বরপুত্র অফিস সহায়ক জাকির একই উপজেলায় ২০ বছর ধরে বহাল তবিয়তে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : বিগত আওয়ামী লীগের শেষ সাত বছরে মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক জাকিরের অপ্রতিরোধ্য ক্ষমতা এখনো বিদ্যমান। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নেওয়া জাকির,তার মা উপজেলার বিভিন্ন কর্মকর্তার বাড়িতে ঝি এর কাজ করতেন,তেমনি একজন সহৃদয় কর্মকর্তা তার মায়ের অনুরোধে জাকিরকে প্রায় ২০ বছর আগে চতুর্থ শ্রেনীর চাকরিটি প্রদান করেন। কিন্তু বিগত আওয়ামী লীগের শেষ সাত বছরে এমপি আঃ সালাম মুর্শেদী নির্বাচিত হলে এমপির ভাগ্নে গোলাম মোস্তফা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন,যদিও গোলাম মোস্তফা-র নামে তেমন কোন অভিযোগ ছিলো না। কিন্তু এমপি-র ভাগ্নের পিয়ন এই সুযোগের শতভাগ সদ্ব্যবহার করে প্রভাব খাটিয়ে বদলে যায় পিয়ন জাকিরের ভাগ্য। বিনয়ী সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা সঙ্গত কারণেই উপজেলা পরিষদে প্রভাবশালী ছিলেন, এই প্রভাব খাটিয়ে পিয়ন জাকির হয়ে উঠে উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ৷ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা হতে বিভিন্ন ধরনের অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে টাকার পাহাড় গড়ে তোলে। এছাড়াও উপজেলার সকল দপ্তরে বিভিন্ন অনুষ্ঠানের শতভাগ খাবার/নাস্তা-র একমাত্র সরবরাহকারী হয়ে উঠে পিয়ন জাকির। তার আপন ছোট ভাই এর দোকানের মাধ্যমে সে এই খাবার অতিরিক্ত মুল্যে সরবরাহ করতো, এছাড়াও উপজেলার বিভিন্ন অনুষ্ঠানের ডেকোরেশনসহ সব কিছু-ই ছিলো জাকির এর নিয়ন্ত্রণে। বিগত সাত বছরে সে তার ছোট দুই ভাইকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, নিজেও হয়েছে অগাধ টাকার মালিক।চতুর্থ শ্রেণির কর্মচারী পিয়ন জাকিরকে ডোনেশন দিয়ে বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজিত খেলাধুলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায়।এখনো উপজেলায় তার প্রভাব এতোটাই যে প্রভাবশালী যে গত ১লা জুন উপজেলা গেটের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক গণ তদন্ত পত্রিকার রূপসা প্রতিনিধি আঃ মান্নানকে অকথ্য গালিগালাজ, হুমকি এবং শারীরিক লাঞ্চিত করার চেষ্টা করে,বেপরোয়া জাকির । এ বিষয়ে উপজেলা সাংবাদিক মহল তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ বিষয়ে দৈনিক গণ তদন্ত,ফুলতলা প্রতিদিন,সময়ের আয়োজন, ইবিনিউজ,সুন্দরবন টুয়েন্টিফোর,বঙ্গ নিউজ,সোনালী শপথ,আমাদের দেশ,একালের খবর-সহ বিভিন্ন জাতীয় সাপ্তাহিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার-উল-কুদ্দুস দুটি উপজেলার দায়িত্ব পালন করার কারনে ঐদিন রূপসায় অনুপস্থিত ছিলেন বিধায় ভুক্তভোগী সাংবাদিক আঃ মান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তৎকালীন নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বিষয়টি জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এর কিছুদিন পরে আকাশ কুমার কুন্ডু বদলি হয়ে যান কিন্তু পরিতাপের বিষয় এখন পর্যন্ত বিষয়টি ধামাচাপা পড়ে আছে। জাকির বিশেষ একটি রাজনৈতিক দলের এবং টাকার বিনিময়ে প্রভাবে বহাল তবিয়তে ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিক আঃ মান্নান এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ পিয়ন জাকির টাকার বিনিময়ে যেকোনো ধরনের ক্ষতি করতে পারেন বলে আশংকা করছেন। ভুক্তভোগী কয়েকজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাকিরকে দ্রুত বদলী করার দাবি জানান। কারণ চাকরির শুরু থেকেই সে রূপসা উপজেলায় আছে,স্হানীয় ও চতুর হওয়ার সে প্রভাব বিস্তার করে ফেলে, তাই প্রশাসনের দৃষ্টি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট