1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 8:52 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

সন্ত্রাসী হামলা ও চাদাবাজির অভিযোগের প্রতিবাদে এলেঙ্গায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025,
  • 283 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পোংলি ফটিকজানী গ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগষ্ট) বিকেলে গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, পোংলি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে নায়েব আলী সম্প্রতি পার্শ্ববর্তী  ৯ নং ওয়ার্ডের মহেলা গ্রামের তোফাজ্জল মোল্লা গংদের সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার নিন্দা জানিয়ে তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনের কাছে  দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা  দাবি জানান।

ভুক্তভোগী নায়েব আলী বলেন, গত ২২ আগষ্ট শুক্রবার  বিকেলে  আমার উপর সন্ত্রাসী হামলা হয়। মহেলা গ্রামের তোফাজ্জল গংরা আমার কাছে চাদা চাইতো , চাঁদা না দেওয়ার কারণে আমার উপর সন্ত্রাসী হামলা   চালায়, আমাকে অনেক মারধর করে।

এ বিষয়ে আমি টাংগাইল কালিহাতি থানা আমলী আদালতে একটি মামলা দায়ের করি। বর্তমানে মামলাটি ডিবিতে রয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতারের দাবি  জানাচ্ছি।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ঝিলিক বলেন, মহেলা এলাকার অনেকেই আমার সাথে বসতে চেয়েছে।  এই এলাকার সবাই জড়িয় নয়। সন্ত্রাসী ত সন্ত্রাসী তার কোন গ্রাম পরিচয় লাগে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট