1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:50 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বিএনপি’র নেত্রীর মামলা থেকে জামিন পেলেন সাংবাদিক শাহিন।

Reporter Name
  • Update Time : Tuesday, September 2, 2025,
  • 282 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বিএনপির সাবেক এমপি বিলকিস জাহান শিরিনের দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন।

সোমবার বরিশালের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলি আদালতের বিচারক তাকে এই জামিন দেন। এসময় মামলার বাদী বিলকিস জাহান শিরিন অবশ্য আদালতে অনুপস্থিত ছিলেন।

গত বছরের ১১ আগষ্ট বিলকিস জাহান শিরিন সম্পর্কে পুকুর দখল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর। ওই সংবাদ প্রকাশের প্রায় একবছর পর চলতি বছরের ৩ জুলাই সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে আদালতে একটি মানহানীর মামলা দায়ের করেন শিরিন। নির্ধারিত তারিখে গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে তাকে জামিন প্রদান করেন বিচারক। আদালতে বিলকিস জাহান শিরিনের পক্ষে মামলা পরিচালনা করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাজাহারুল ইসলাম জাহান। আকতার ফারুক শাহিনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রবীন আইনজীবি মানবেন্দ্র বটব্যাল, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. মজিবর রহমান নান্টু, বরিশাল জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি সাদিকুর রহমান লিংকন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা অ্যাড. মহসিন মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. আলী হায়দার বাবুল, অ্যাড, হিরন কুমার দাস মিঠু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকতার হোসেন মেবুল, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ এম তসলিমউদ্দিন, বিএনপি নেতা অ্যাড. আতাহারুল ইসলাম চৌধুরী বাবুল, আইনজীবি ও দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মু. শাহে আলম, সহকারী পাবলিক প্রসিকিউটর ফাহিমা আকতার, আইনজীবি মাহবুব হোসেন সেন্টু, আইনজীবি মারিফ বাপ্পি, আইনজীবি মিজানুর রহমান, আইনজীবি নিতাই চন্দ্র এবং আইনজীবি শুভাশিষ ঘোষসহ প্রায় অর্ধশত আইনজীবি।

প্রসঙ্গতঃ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনগনের ব্যবহারের পুকুর দখলের উদ্দেশ্যে ভরাটের ওই সংবাদ প্রকাশের পর বিলকিস জাহান শিরিনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদসহ বিএনপি’র সকল পদ-পদবী স্থগিত করে কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট