1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:32 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বেলকুচি উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, September 2, 2025,
  • 246 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ( সোমবার ১লা সেপ্টেম্বর) বাদ এশা উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিএনপির ৪৭তম‌ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া আহমেদ।
পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম ভুইঁয়ার সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহমুদুল হাসান (শুভ)।

এসময় বক্তারা বলেন ,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠার ঘোষণা দেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আলোচনা সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক অন্তর, বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়াদ্দার, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট