1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:35 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

কালিহাতীতে বিএনপির দুই পক্ষ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : Wednesday, September 3, 2025,
  • 577 Time View

মোঃ আনিসুর রহমান শেলী

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি’র দুই পক্ষ পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইন্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, ড্যাব নতা ডাঃ শাহ আলম তালুকদার ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সমর্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালিহাতী বাসস্টেন্ড এলাকায় বিশাল শো-ডাউন ও শোভা যাত্রা বের করে। এর আগে কালিহাতী বাসস্টেন্ড এলাকায় সমাবেশ করেন।

সমাবেশে কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এসএমএ খালিদ,বিএনপি নেতা একেএম আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শামীম আল মামুন মুকুল, যুগ্ম আহবাযক রফিকুল ইসলাম প্রমুখ।

অপরদিকে বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বাধীন পক্ষ এলেঙ্গা সরকারি শামছুল হক কলেজ প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করে। পরে এলেঙ্গা শহর এলাকায় বিশাল শো-ডাউন ও শোভা যাত্রা বের করেন।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট