1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:47 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বরফ সংকটে সাগরে যেতে পারছে না কলাপাড়ায় শত শত মাছ ধরা ট্রলার।

Reporter Name
  • Update Time : Thursday, September 4, 2025,
  • 201 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশের ভরা মৌসুমে বরফ সংকট দেখা দিয়েছে। উৎপাদনের তুলনায় চাহিদা বেশী থাকায় এমন সংকটের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ১৫০ টাকার বরফের ক্যান ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সোমবার থেকে এমন অবস্থা বিরাজমান থাকায় সাগরে যেতে পারছে না জেলেরা।
তবে মৎস্য আড়ৎ মালিকদের কেউ কেউ বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারনে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে ।

কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুর মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আলীপুর এবং মহিপুর এলাকায় অন্ততপক্ষে ৩০ টি বরফ কল রয়েছে। এ বরফ কলের কোনটিতে প্রতিদিন ২০/২৫টি আবার কোনটিতে ২০০ ক্যান বরফ উৎপাদন হয়।

গত তিনদিন ধরে বৈরী আবহাওয়া থাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে। এতে অন্ততঃ সহস্রাধিক ট্রলার নিরাপদ স্থানে খাপড়াভাঙ্গার খাল সহ বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। এসব ট্রলারের মাছ বরফ দিতে এবং দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে মাছ সরবরাহ করতে যে পরিমান বরফের প্রয়োজন তা স্থানীয়ভাবে উৎপাদন না হওয়ায় এ সংকট দেখা দেয়। এতে খুলনা, বরিশাল,পটুয়াখালী থেকে অতিরিক্ত দামে বরফ নিয়ে আসছেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে আলীপুর- মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সাবেক সভাপতি মো.ফজলু গাজী জানান, আবহাওয়া খারাপের কারনে হঠাৎ শতশত ট্রলার মহিপুর,আলীপুর ঘাটে নোঙ্গর করায় বরফের চাহিদা বেড়ে গেছে । তবে সংকটের কারনে বেশী দামে বিক্রি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মহিপুর রিফাত ফিসের মালিক মো.গোলাম মোস্তাফা জানান,বিদ্যুত বিভ্রাটের কারনে প্রয়োজনীয় বরফ তৈরী না হওয়ায় এ সংকট দেখা দিয়েছে।
এদিকে, জেলে শাওন, রেজাউল,মো.শহিদুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তাদের ট্রলার সহ অনেক ট্রলারের জেলেরা বরফের অভাবে সাগরে যেতে পারছে না।
তবে ঘন ঘন বিদ্যুত বিভ্রাটের বিষয়ে বক্তব্য নিতে পল্লীবিদ্যুৎ সমিতির কলাপাড়ায় কর্মরত ডি.জি.এম জয় প্রকাশ নন্দীর মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট