1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে মৎস্যজীবী দলের উদ্যোগে ২০কেজি মাছের পোনা অবমুক্ত।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালন উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর শেষ দিনে জেলা জাতীয়তাবাদী  মৎস্য দলের উদ্যোগে  মাছের পোন অবমুক্তকরন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর)  বেলা ১১ টায় পৌরসভা লেকে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে  ২০ কেজি  পরিমান রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ মাছের পোনা অবমুক্তকরনের পূর্বে  জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহীন (ভিপি শাহীন) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচীর উদ্বেধন ঘোষনা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির নেতা মোফাজ্জেল আলী খান দুলাল,  জিএস আলমগীর হোসেন বাচ্চু, বশির মৃধা, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, যুবদল নেতা লিটন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশফাকুর রহমান বিপ্লব গাজী, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম,  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ, ছাত্রদল নেতা আল আমিনসহ বিপুল সংখ্যক নেতা- কর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট