1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:25 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

ডাকসু নিয়ে ফেসবুকে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার

Reporter Name
  • Update Time : Wednesday, September 10, 2025,
  • 117 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেয়ার পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেয়া হয়। সেখানে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’ উল্লেখিত সংখ্যাগুলো ছিল ছাত্রদল মনোনীত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর।

সরকারি কর্মকর্তা হয়েও রাজনৈতিক দলের প্রার্থীদের প্রকাশ্যে সমর্থন জানানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সরকারি চাকরির আচরণবিধি অনুযায়ী এমন কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি।

পরে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও থানার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে উক্ত পোস্ট দেয়া হয়েছে। তিনি লেখেন, ‘আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পড়েছে। আইনি ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।’

ওসি আরো জানান, বিষয়টি নজরে আসার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন এবং এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তবে মঙ্গলবার এ বিষয়ে দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। পরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট