1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:17 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

দোয়ারাবাজারে পৃথক ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : Thursday, September 11, 2025,
  • 152 Time View

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক ঘটনায় মহিলাসহ দুজন নিহত হয়েছেন। তন্মধ্যে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধা এবং গাছের ডালে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘটনা দুটি সংঘটিত হয়।

জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের আবু বক্করের স্ত্রী জুবেদা খাতুন (৬০) নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্বামী আবুবক্করও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। অপরদিকে একই সময়ে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারিগাঁও গ্রামের গহীন জঙ্গলে শেওড়া গাছের ডালে কামাল উদ্দিন (৪৫) এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃত কামাল উদ্দিন ওই গ্রামের রজব আলীর পুত্র ।

নিহত কামাল উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ৪০ দিনের (তাবলীগ জামাতের) চিল্লা পালন করতে বাড়ি ছাড়েন কামাল উদ্দিন। কিন্তু বিধি বাম! চিল্লা শেষ হওয়ার ৫দিন আগেই চারদিকে ছড়িয়ে পড়ে কামাল উদ্দিনের মৃত্যুর খবর। বুধবার সন্ধ্যায় নিজ গ্রামের গহীন জঙ্গলে গাছের ডালে কামালের ঝূলন্ত লাশ এবং গাছের নিচে কাপড়ের একটি পুটলা দেখতে পায় আব্দুল মালিক নামে গ্রামের এক ব্যক্তি।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সুনামগঞ্জ সদরখখ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ময়না তদন্তের রিপোর্ট পেয়ে আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট