1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:00 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ১ জনের মর্মান্তিক মৃত্যু:সন্তানেরা অক্ষত।

Reporter Name
  • Update Time : Saturday, September 13, 2025,
  • 453 Time View

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটায় সিএনজি অটোরিকশার যাত্রী রোজিনা বেগম (৩৫) নামে এক নারী (দুই সন্তানের জননী) মারাত্মক আহত হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটছে।

এসময় একই গাড়িতে (সিএনজি) ওই নারীর কলেজ পড়ুয়া ১ মেয়ে ও আট বছর বয়সি ছেলেসহ দুটি সন্তানও ছিল তবে তারা দৈব ক্রমে অক্ষত রয়েছে তবে তাদের সাথে কথা বলা এখনো সম্ভব হয়নি।
নিহত রোজিনার স্বামীর নাম সিদ্দিক মিয়া, স্বামীর বাড়ি পশ্চিমবাগ, সিন্দুর খান রোড,খাসগাঁও, শ্রীমঙ্গল।
নিহত নারীর ছোট ভাই হান্নান মিয়া পিতা আমির মিয়া মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে জানান, আমার বোন তার স্বামীর বাড়ি থেকে একই উপজেলায় আমাদের বাড়ি কালাপুর গ্রামের শাওন ছড়া (উত্তর কালাপুর) সিএনজি যোগে আসার সময় শহরের মৌলভীবাজার রোডস্থ ৪ নং পুল সংলগ্ন সড়কে সিএনজির চাকা ব্লাস্ট হয়ে আরেকটি পিকআপের সাথে ধাক্কা খেয়ে আমার বোন ছিটকে পড়ে মারাত্মক জখম প্রাপ্ত হলে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সেখান থেকে সিলেট যাওয়ার পথে রাস্তায় মৃত্যু বরণ করেন। তিনি আরো বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আমি এতটুকুই শুনেছি। হান্নান মিয়া বলেন,আমাদের কোন আপত্তি নেই তবে সহজে আমার বোনকে দাফন করার চেষ্টা করতেছি যাতে করে তার কোন ময়না তদন্ত না করতে হয়।
দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনকারী পুলিশের এসআই সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সিলেটকে জানান, দুর্ঘটনায় নিহত নারীর স্বজনেরা ময়না তদন্ত ছাড়া মৃতদেহ দাফনের জন্য চেষ্টা করতেছে, তবে মৃতদেহ এখনো মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে ওসি স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট