1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:17 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

রূপসায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবু’র বাড়িতে বোমা হামলা।

Reporter Name
  • Update Time : Wednesday, September 17, 2025,
  • 209 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসার আইচগাতী এলাকায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গতকাল ১৬-ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এলাবাসী সুত্রে জানা যায় ৫ টি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। রাত ১০ টার দিকে ৫ জন যুবক বাবুর বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোমার শব্দ শুনতে পান পার্শ্ববর্তী স্থানীয়রা। ঘটনার পরে বোমা নিক্ষেপ কারীদের স্থানীয় লোকজনে ধাওয়া দিলে ৩ রাউন্ড ফাঁকা গুলি করে মটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিএনপির নেতাকর্মীরা জানায় স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘদিন চিকিৎসার পরে কিছু দিন আগে দেশে ফিরে এসে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের সময় তিনি স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন। অবিলম্বে বিস্ফোরণকারীদেও গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা,মহানগর ও রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। রূপসা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আলামত সংগ্রহ করেছেন। এ ব্যাপারে রূপসা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। ঘটনার সাথে সম্পৃক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট