1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:02 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীতে ভূল চিকিৎসায় মাকে হারিয়ে শোকে কাতর দুই শিশু

Reporter Name
  • Update Time : Thursday, September 18, 2025,
  • 188 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আরিফ শেখের স্ত্রী রাবেয়া আক্তার (২৫) সন্তান প্রসব করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রাবেয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে তার ছোট দুই সন্তান। মাত্র ৮ বছরের আরিফা মায়ের জন্য কান্নাকাটি করতে করতে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। চোখের পানি শুকিয়ে কালো দাগ পড়েছে তার চোখের নিচে। অপরদিকে, ৩ বছরের ছোট্ট আলিফ বাড়ির চারপাশে ঘুরে মাকে খুঁজে বেড়াচ্ছে। শিশু দুটির এই মর্মস্পর্শী দৃশ্য দেখে প্রতিবেশীরা কষ্ট পেলেও ক্লিনিক কর্তৃপক্ষের কোনো অনুশোচনা দেখা যায়নি।

স্ত্রীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বামী মো. আরিফ শেখ। তিনি নিজেও অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। রাবেয়ার দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।

স্বজনদের অভিযোগ, সুস্থ রাবেয়াকে টঙ্গীবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। হাসি-খুশি অবস্থায় অপারেশন থিয়েটারে গেলেও অজ্ঞাত কারণে দেওয়া এক ইনজেকশনের পরপরই তার গর্ভস্থ সন্তান মারা যায়। দুই দিন পর মারা যান রাবেয়াও।

তারা আরও জানান, “আমরা শুধু রাবেয়া ও তার গর্ভের সন্তানকে হারালাম না, চিকিৎসার জন্য ধার-দেনা করে প্রায় ৩ লাখ টাকা খরচ করে এখন নিঃস্ব হয়ে গেছি।”

উল্লেখ্য গর্ভবতী রাবিয়াকে সম্প্রতি নিয়মিত চেকআপ করাতে টঙ্গীবাড়ী থানা সংলগ্ন হায়াত মার্কেটের টঙ্গীবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেসমিন জাহান অপারেশনের পরামর্শ দেন এবং দুপুর আড়াইটায় অস্ত্রোপচারের সময় নির্ধারণ করেন।নির্ধারিত সময়ে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে তাকে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপর রাবেয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার পরপরই তার চোখ ঘোলা হয়ে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে ভর্তি অবস্থায় প্রথমে রাবিয়ার গর্ভের সন্তান পরে রাবিয়ার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট