1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 11:46 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

সালথায় সড়ক মেরামতের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

Reporter Name
  • Update Time : Saturday, September 20, 2025,
  • 199 Time View

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি কানাইপুর আঞ্চলিক সড়কের জয়কাইল দিঘিচালা সড়ক মেরামত ও জয়কাইল দিঘিচালা থেকে জয়কাইল মাদ্রাসা পর্যন্ত স্থানীয় সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আটঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জয়কাইল দিঘিচালায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনেবক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারিকুল ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম সুফি, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আটঘর ইউনিয়ন জামায়াতের সাহিত্য সম্পাদক সবুজ মোল্যা, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, আটঘর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোজাম সরদার সাধারণ সম্পাদক জাকির মাতুব্বর প্রমুখ। এছাড়াও স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, আটঘর ইউনিয়নের নকুলহাটি কানাইপুর আঞ্চলিক সড়কটি প্রতিদিন হাজার হাজার পথচারী ব্যবহার করেন। প্রতিদিন শতশত গাড়ি এ সড়কে চলাচল করে। জয়কাইল দিঘিচালায় বৃষ্টিতে রাস্তার প্রায় অর্ধেক ভেঙে পুকুরে চলে গেছে। দ্রুত এই রাস্তা মেরামত না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা এই রাস্তার মেরামত চাই।

বক্তারা আরও বলেন, জয়কাইল দিঘিচালা থেকে জয়কাইল মাদ্রাসা হয়ে ভারদি বাজার পর্যন্ত স্থানীয় সড়কটি অনেকদিন আগে ইটের সলিং করা হয়েছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যায়, বর্তমানে তাদের খুব কষ্ট হচ্ছে। কেউ মারা গেলে লাশ নিয়ে আমাদের গোরস্তানে যেতে কষ্ট হয়। আমরা এই সড়কটি পাকাকরণের দাবি জানাই।

সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, রাস্তা মেরামত ও রাস্তা পাকাকরণের জন্য আবেদন করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট