1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:21 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল ধর্মের লোক তাদের পূর্ণ অধিকার ভোগ করবে।

Reporter Name
  • Update Time : Monday, September 22, 2025,
  • 527 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি):বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির ও জামায়াত ইসলামী মনোনীত খুলনা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। যেখানে থাকবে না কোন চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, দল-মত ধর্মবর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে একসাথে মিলেমিশে বসবাস করবে। তাদের কোন ভয় থাকবে না,সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম,সকল ধর্মের লোক তাদের পূর্ণ অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন সামনে দুর্গাপূজা, ধর্মীয় এ উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের সাথে ছিল আছে,থাকবে ইনশাআল্লাহ।
গিলাতলা-গোয়ালবাথান ওয়ার্ড জামায়াতের উদ্যোগে গিলাতলা সার্বজনীন দুর্গামন্দির কমিটি ও হিন্দুধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গতকাল ২১-শে সেপ্টেম্বর বিকেলে গিলাতলা সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দীপক কুমার দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আসাদুজ্জামান, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, টিএসবি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল।
টিএসবি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ সাফিয়ার রহমানের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াতের দক্ষিন খাজাডাঙ্গা ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গাফফার, গিলাতলা ওয়ার্ড সভাপতি তামিম বাদশা, মন্দির কমিটির সেক্রেটারি মিঠুন কুমার হালদার, গোবিন্দ আশ, খোকন অংশ, প্রবীর নন্দী, পীযূষ পাল, বলরাম আস, মানিক কুমার পাল, সুভাষ হালদার, গোবিন্দ কুমার, অনিমেষ আশ, সঞ্জয় দত্ত, সুধীর কুমার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়েত ইসলামীর বাইতুল মাল সম্পাদক আব্দুল মান্নান, ওলামা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, তালতলা ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম, পাঁচানি ওয়ার্ড সেক্রেটারি আফজাল হোসেন, আকরাম হোসেন, রফিক, তানভীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট