1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 10:23 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ॥

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025,
  • 454 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘ দিনের ভোগান্তি অনেকটা কমে আসবে। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক বলেন, ‘গত ৫ আগস্টের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত লোকজন নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার জন্য ভয় পাচ্ছিলেন। তবে ডিসি সাহেব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হয়েছে যে এখানে কোনো অসুবিধা হবে না। নিরাপত্তার ঘাটতি থাকবে না।

তিনি আরও বলেন, ‘উনারা দ্রুত ফিরে আসছেন এবং কাজে যোগ দেবেন। এখানকার প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কাজটি শেষ হলে আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত অংশে ভোগান্তি অনেকটা কমে আসবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চারলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাঙ্গীর আলমসহ সড়ক জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট