1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:22 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

পটুয়াখালীতে স্বর্ণালংকারসহ লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা স্বর্ণব্যবসায়ী প্রতারক সুবীর কর্মকার কালু’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025,
  • 435 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে  কাস্টমারদের ভরি ভরি স্বর্ণালংকারসহ লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা স্বর্ণব্যবসায়ী প্রতারক সুবীর কর্মকার কালু’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে  সদর থানায় জিডি হয়েছে। জিডি নং-১০৫৬।

কুট্টি কর্মকার কর্তৃক দায়ের করা জিডি ও স্থানীয় সূত্রে জানাগেছে, পটুয়াখালী শহরের নতুন বাজার ব্যবসায়ী  কুট্টি কর্মকারের দোকান ভাড়া নিয়ে প্রতারক সুবীর কর্মকার কালু মনিমালা জুয়েলার্স নামক সোনার ব্যবসা করে আসছিল। এ জুয়েলারী ব্যবসার নামে কালু বিভিন্ন মানুষের নিকট হতে লাখ লাখ টাকা  ও বিভিন্ন কাস্টমারের গয়না বানানোর জন্য জমা দেয়া ভরি ভরি সোনা  নিয়ে কাউকে না বলে এমনকি দোকান মালিক সম্পর্কে চাচা কুট্টি কর্মকারের কয়েক বছরের দোকান ভাড়া না দিয়ে চলতি বছরের ২৯ আগস্ট ভোর রাতে দোকানে তালা লাগিয়ে স্ত্রী, সন্তানদের নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ১৮ দিন পর পলাতক কালু কর্মকারের স্ত্রী রূপা রানী রাতে বাসায় এসে কুট্টি কর্মকার ও তার পরিবারের সদস্যদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ক্ষতি করার হুমকি দেয়।

উক্ত মনিমালা জুয়েলার্স নামক দোকানের পার্শ্ববর্তী স্বর্ণ ব্যবসায়ী নতুন বাজারের লিটন কর্মকার জানান, স্বর্ণ ব্যবসায়ী প্রতারক কালু কর্মকার ব্যবসার নামকরে সোনাতন সেবা সংঘ সমিতি থেকে দেড় লক্ষ টাকা লোন নিয়েছে, সে টাকা না দিয়েই পালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জন জানান, গয়না বানানোর জন্য সোনা ও মজুরি টাকা দিয়েছি। কিন্তু প্রতারক কালু সোনা গয়না বানিয়ে না দিয়ে  পালিয়েছে। এ ব্যাপারে একাধিকজন কাস্টমার প্রতার  কালুর নামে উকিল নোটিশ করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় অন্য ব্যবসায়ীরা জানিয়েছে। কালু এ রিপাের্ট লেখা পর্যন্ত পলাতক বলে জিডির বাদী কুট্টি কর্মকার জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট