1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 2:20 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025,
  • 511 Time View

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মো: তোফায়েল আহমেদ :

২৪ জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্রসমাজের ওপর গুলি চালিয়ে সংঘটিত গণহত্যার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে এক জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় চান্দিনায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসিফ কবির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম।

এ জরুরি সাংগঠনিক সভায় জেলার আওতাধীন ৭টি উপজেলা, ৪টি পৌরসভা এবং সব কলেজ শাখা ছাত্রদলের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, চান্দিনা, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলা এবং দাউদকান্দি, হোমনা, চান্দিনা ও দেবিদ্বার পৌরসভা শাখার নেতৃবৃন্দসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতারাও অংশগ্রহণ করেন।

সভায় নেতৃবৃন্দ ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট