1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:21 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মায়ের প্রতিচ্ছবি।”

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025,
  • 587 Time View


‎লালমনিরহাট প্রতিনিধি ;
‎মো: রব্বানী ইসলাম

‎বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মায়ের প্রতিচ্ছবি।”

‎তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তা নতুন প্রজন্ম ও নারী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

‎দুলু আরও বলেন, “হাজারো কষ্ট-বাধা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি, নেতাকর্মী ও দেশবাসীকে কখনও ত্যাগ করেননি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং অসুস্থ অবস্থাতেও জনগণের জন্য আত্মত্যাগ করেছেন।”

‎তিনি খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। দুলুর ভাষ্য, বিএনপির নেতাকর্মীরা আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছে।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকার নবজীবন সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল, সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরজিনা পারভিন রেখা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফরোজা পারভিন শাপলা।

‎এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মাকসুদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

‎বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থরক্ষার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


‎লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম
‎২৩-০৯-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট