1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 3:52 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

কিশোর অপরাধ, মাদক ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025,
  • 219 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
আখাউড়ায় কিশোর অপরাধ, মাদক ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও বাল্য বিয়েকে তারা লাল কার্ড প্রদর্শন করেন। এসময় বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমের শপথ নেন। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার (ওসি) মোঃ ছমিউদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক বিশ্বজিৎ পাল, সাংবাদিক আশীষ সাহা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, সদস্য হাসান ইমাম চৌধুরী, সালমান সাজিল, আরফিন সরকার অপূর্ব, সোলেয়মান সিয়াম প্রমুখ।

নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে ও দেশপ্রেমে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত সাড়ে ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করছেন। তাঁরা আজ আখাউড়ায় ১৮৬১তম সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছেন। সংগঠনটি সচেতনতার পাশাপাশি সারাদেশে টিফিনের টাকায় ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট