1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 2:10 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মুন্সিগঞ্জে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025,
  • 130 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরভি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার জেরে ঘাতক বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আরভি নামের ওই শিশু রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পিষে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত আরভি (৬) রান্ধুনি বাড়ি এলাকার আলমগীর শেখের কন্যা। স্থানীয় সিকদারবাড়ি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো সে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ১ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি আগুনে পুড়ে গেছে। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা আগেই যে যার মত নেমে চলে গেছেন।

টংগিবাড়ী থানার ওসি আরও বলেন, ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট