1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:52 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

লালমনিরহাটের আদিতমারীতে লিপন চন্দ্র দ্বীপ নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : Saturday, September 27, 2025,
  • 120 Time View


‎লালমনিরহাট প্রতিনিধি :
‎মো: রব্বানী ইসলাম



‎ লালমনিরহাটের আদিতমারীতে লিপন চন্দ্র দ্বীপ (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


‎২৭ সেপ্টেম্বর শনিবার সকালে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাতিটারী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত দ্বীপ ওই গ্রামের মৃত ভূপেন্দ্র নাথের ছেলে এবং ঢাকাস্থ ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করতেন দ্বীপ। এসময় ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে তিনি বিপুল অর্থ হারান এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন। পূজার ছুটিতে বাড়ি এসে স্থানীয় ঋণের চাপে হতাশায় ভুগছিলেন তিনি।

‎শনিবার সকালে তার নিজ ঘরে কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপে দিশেহারা হয়ে দ্বীপ আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম
‎২৭-০৯-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট