1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:52 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সালথায় ইমাম-ওলামাদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : Saturday, September 27, 2025,
  • 199 Time View

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুরের সালথায় ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। মানুষের প্রকৃত শান্তি, অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে ইসলামের শিক্ষা এবং সুশাসনকে সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা মনে করেন, নৈতিক অবক্ষয় রোধ ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে ইসলামি কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নেই।

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তারা ইমাম, মাশায়েখ ও তরুণ প্রজন্মকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী স্থানীয় ইমাম ও ওলামারা বলেন, সমাজে নৈতিক মূল্যবোধ চর্চা ও ইসলামি শিক্ষার প্রসার ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তারা সমাজ সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ বদরুদ্দিন, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারী মুফতি ফজলুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী জামায়াত নেতা হিমায়েত হেসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদপুর জেলা পৌর জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি চৌধুরী মাবুব আলী সিদ্দিকী (নসরু), মাঝারদিয়া ইউপি সভাপতি ওয়ালিউজ্জামান, যদুনন্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় সালথার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা ইমাম, ওলামা, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট