1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:52 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সালথায় গৃহবধূ মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, September 28, 2025,
  • 215 Time View

 

সাইদগাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নাদেরা বেগম (২৩) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। শনিবার (২৭) অক্টোবর সন্ধার পর উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাদেরা বেগম স্থানীয় রাজু মাতুব্বরের স্ত্রী। তবে তার বাবার বাড়ি সম্পর্কে কিছু জানা যায়নি। রাজু মাতুব্বর স্থানীয় জয়নাল মাতুব্বরের পুত্র। ঘটনার পর থেকে রাজু মাতুব্বর সহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে নাদেরা বেগমকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন রাজু মাতুব্বর। তবে এর আগে একাধিক বিবাহ করেছে রাজু। নাদেরাকে আনার পর থেকে তার উপর নির্যাতন করতো রাজু। শনিবার বিকালে পারিবারিক কলহের জেরধরে নাদেরাকে মারপিট করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক দেখিয়ে বাড়িতে আসেন নাদেরা। পরে রাতে আবার নাদেরাক হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক রাজু। রাজুর ঘরের মধ্যে নাদেরার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রাখেন। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। সেজন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট