1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:00 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গজারিয়া নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025,
  • 440 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয়’রা, বিক্ষোভ করে উপজেলা নির্বাহী অফিসার এর কার্য্যলয়ে এসে প্রতিবাদ জানান।

গজারিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে নয়ানগর-বালুচর গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রামের হাজারো নারী পুরুষ অংশ গ্রহণ করে,যেখানে ছাত্র,যুবক থেকে শুরু করে শিশু,বৃদ্ধদেরও দেখা যায়।

মানববন্ধনে অংশ গ্রহণকারী ষাটোর্ধ নারী সালেহা বলেন,প্রতি বছর বছর অবৈধ ভাবে বালু উত্তোলন এর ফলে আমাদের গ্রামের মসজিদসহ বাড়িঘর ভাঙ্গনের মুখোমুখি,আমাদের পাশে কেউ নাই, সরকারের কাছে অনুরোধ আমরা নদীর এই অংশে বালু মহাল চাই না,আপনারা আমাদের সহায়তা করুন।

পিন্টু নামে এক যুবক বলেন,আমাদের আর কোন পথ নেই,বাপ দাদার ভিটা রক্ষায় যদি আমাদের জীবন দিতে হয় তবু আমরা প্রস্তুত,রাতের আধারে যদি এক সাথে ২৫/৩০টা ড্রেজার গ্রামের তীরবর্তী এসে বালু উত্তোলন করে তাহলে আমাদের দুটো ছোট গ্রাম বিলিন হতে এক মাস সময়ও লাগবে না,আমাদের আর কোন পথ নাই আন্দোলন করা ছাড়া।

দিবা নামে এক মধ্যবয়সী নারী বলেন,আমরা নারী পুরুষ মিলে একাধিক বার বাঁধা দিলেও তাঁরা বাঁধা মানছে না,দুই গ্রামের দুই শতাধিক বাড়িঘর হুমকির মুখে,আমরা ছেলে মেয়ে নিয়ে আতংকে দিন যাপন করছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন,আমি গ্রামবাসী নারী পুরুষ এর কথা শুনেছি,তাঁরা জানিয়েছেন বালু উত্তোলন এর ফলে তাদের বাড়িঘর হুমকির মুখে,এটি একটা সরকার অনুমোদিত একটি বালুমহাল,আমরা বালু উত্তোলন এর জন্য স্থান চিহ্নিত করে দিয়েছি তবে ইজারাদার কর্তপক্ষ জানিয়েছেন একটি গ্রুপ অনৈতিক সুবিধা গ্রহণের জন্য অপ প্রচার চালাচ্ছে,আমরা জেলা প্রশাসক মহোদয় সার্বিক বিষয় অবগত করেছি,তবে ইজারাদার যদি নিয়ম অমান্য করে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন তবে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট