1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:21 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

‎লালমনিরহাটে ষড়যন্ত্র আশঙ্কায় লাশ না খোঁড়ার দাবি ছয় পরিবারের

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025,
  • 456 Time View

‎লালমনিরহাট প্রতিনিধি;
‎মো: রব্বানী ইসলাম

‎ পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের দিন জুলাই বিপ্লবে অংশ নিয়ে লালমনিরহাটের পূর্বসাপটানা এলাকায় আওয়ামী লীগ নেতা সুমন খানের বাড়িতে আগুনে পুড়ে শহীদ হওয়া ছয় তরুণের লাশ পুনরায় উত্তোলনের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন তাদের পরিবার।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের নর্থ কিং রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ছয়টি পরিবার। লিখিত বক্তব্যে তারা জানান, তাদের প্রিয় সন্তানের লাশ তদন্তের নামে আবার উত্তোলন করা হবে—এমন খবর তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মানসিকভাবে কষ্টকর।
‎পরিবারগুলো দাবি করেন, লাশগুলো দাফনের পূর্বে একবার তদন্ত সম্পন্ন করা হয়েছিল। তাহলে এখন নতুন করে কেন লাশ উত্তোলন করা হবে—এ নিয়ে তারা ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন।
‎সংবাদ সম্মেলনে তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানান, যেন আর কোনোভাবে লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু না হয়।
‎এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


‎লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম
‎২৯-০৯-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট