1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:51 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নতুন ইউএনও’র যোগদান।

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025,
  • 441 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাউছার হামিদ যোগদান করেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাউছার হামিদকে কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করার তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) অপরাহ্নে তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তিনি এর আগে কুমিল্লার লাকসাম উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে কাউছার হামিদকে (পরিচিতি নম্বর ১৮৩৪৫ ) কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করার তথ্য প্রকাশের পর থেকে ফেসবুক জুড়ে শুরু হয়েছে অভিনন্দন।

এর আগে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম’র বদলীজনিত কারনে দীর্ঘ আড়াই মাস পদটি শূন্য থাকে। সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক একাধারে ইউএনও, উপজেলা প্রশাসক ও কলাপাড়া পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট