1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:42 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

লালমনিরহাটের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতক গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Monday, October 6, 2025,
  • 148 Time View


‎লালমনিরহাট প্রতিনিধি:
‎মো: রব্বানী ইসলাম

‎ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎রবিবার (৫ অক্টোবর) বিকেলে পুলিশ লালমনিরহাট সুপার মোঃ তরিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান।

‎জানা যায়, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর দিক নির্দেশনায় এসআই মোঃ জুয়েল চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার রাত ১টার দিকে ফুলগাছ মৌজার সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কাঁচা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার জয়দেবপুর থানার আরে ভাই এলাকার মোঃ কালাই সিকদারের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৪১), ময়মনসিং জেলার তারাগন তারাকান্দা থানার গোয়ালকান্দি এলাকার মোঃ ইসাহাক মিয়ার ছেলে মোঃ অশিদ মিয়া (২৭), লালমনিরহাট জেলার গুড়া গুটি এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২০)। এ সময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

‎পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি লোহার হাতলযুক্ত লাল রঙের বোল্ট কাটার মেশিন, একটি গামছা, একটি লোহার পাইপ, একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি হাসুয়া, চারটি নাইলনের রশি, একটি আইটেল বাটন ফোন, একটি পুরাতন ব্যাটারি চালিত অটো রিকশা ও একটি নীল রঙের ছয় চাকা বিশিষ্ট পুরাতন পিকআপ ভ্যান।

‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি নুরনবী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


‎লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম
‎০৬-১০-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট