1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:35 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম্য দু-গ্রুপের সংঘর্ষ আহত-১০

Reporter Name
  • Update Time : Monday, October 6, 2025,
  • 233 Time View

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬অক্টোবর) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্র ধরে বেলা ৯টার দিকে রামকান্তুপুর গ্রামের কুদ্দুছ তালুকদারের সমর্থকদের সাথে প্রতিপক্ষ উসমান তালুকদারের সমর্থকদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময়ে ফজলুল তালুকদারের বাড়ির সামনে দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী- ভেলা ও ইটপাটকেল নিয়ে দুই ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ সময় ইটের আঘাতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। আহত কয়েকজনকে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, রামকান্তপুরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট