1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:40 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

কিশোরগঞ্জের কটিয়াদিতে আমন ধান ক্ষেতে ইঁদুরের তাণ্ডব, দিশেহারা কৃষক

Reporter Name
  • Update Time : Tuesday, October 7, 2025,
  • 174 Time View

 

সৈয়দ মহসিন
কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বিভিন্ন গ্রামে আমন ধানের ক্ষেতে ইঁদুরের ভয়াবহ আক্রমণ দেখা দিয়েছে। একরের পর একর জমির সবুজ ধান রাতারাতি নষ্ট করে ফেলছে ইঁদুরের দল। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, তারা প্রতিদিন সকালে মাঠে গিয়ে দেখছেন, জমির ধান কেটে খেয়ে ফেলেছে ইঁদুর। অনেক জায়গায় প্রায় প্রতিটি জমির ফসলই নষ্ট করে ফেলছে । এতে আমন মৌসুমের পুরো ফসল নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা।

ভুক্তভোগী কৃষক চুন্নু মিয়া বলেন, “আমার দুটি জমির অর্ধেকের বেশি ধান ইঁদুরে কেটে ফেলেছে। নিজেরা ফাঁদ পেতে, বিষ ছড়িয়ে চেষ্টা করেছি—কিন্তু কোনো কাজ হচ্ছে না।”

আরেক কৃষক নুরুল ইসলাম বলেন, “ মাঠে কৃষি কর্মকর্তা বা ব্লক সুপারভাইজারের দেখা মেলে না। এখন নিজেরাই লড়াই করছি ইঁদুরের সঙ্গে।”

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কৃষকেরা।

স্থানীয়রা জানান, দ্রুত ইঁদুর নিধন কার্যক্রম শুরু না হলে এ অঞ্চলের অধিকাংশ ধানক্ষেত নষ্ট হয়ে যাবে। এতে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং ব্যাহত হবে সার্বিক উৎপাদন লক্ষ্যমার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট